ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২১টি ঘর, ১ জনের মরদেহ উদ্ধার

ads

রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে ২১টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় দেলোয়ার (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যায়। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, ‘সেখানে একতলা একটি ভবনের ছাদের ওপর টিনশেড ২১টি ঘর বানিয়ে নিম্নবিত্তের মানুষদের ভাড়া দেওয়া হয়েছিল। সোমবার ভোর পৌনে ৩টার দিকে কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ২১টি ঘর পুড়ে যায়। একটি কক্ষ থেকে দেলোয়ার নামে ১৮ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।’


তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’


কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, দেলোয়ার স্থানীয় একটি রুলিং মিলে কাজ করতেন। ওই ঘরে তিনি একাই থাকতেন। আগুন লাগার পর অন্য বাসিন্দারা বের হতে পারলেও দেলোয়ার পারেনি। ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যায় সে।

ads
ads
ads

Our Facebook Page